গাজীপুরে পরিত্যক্ত বাড়িতে মিললো নবজাতকের মরদেহ

আপডেট : ০৫ জুলাই ২০২৫, ১০:১৩

গাজীপুরের শ্রীপুরে পরিত্যক্ত একটি বাড়ির ভেতর থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৪ জুন) বিকেলের দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মাওনা—বরমী আঞ্চলিক সড়কের পাশে ওই বাড়ির ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক জানান। পুলিশের ধারণা, নবজাতকদের বয়স ১ থেকে ২ দিন। কে বা কারা শিশুটিকে সেখানে ফেলে গেছে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, আনসার টেপিরবাড়ী মাটির মসজিদ সংলগ্ন সড়কের পাশের ওই পরিত্যক্ত বাড়ির ভেতরে প্লাস্টিকের ব্যাগে মোড়ানো কিছু দেখতে পায় রুবেল নামের একজন। পরে কাছে গিয়ে ব্যাগ খুলে এক নবজাতকের সন্ধান মিলে। কে বা কারা ১/২ দিন আগে সেখানে ফেলে গেছে তা নিশ্চিত করা যায়নি। পরে পুলিশকে খবর দেওয়া হয়। 

ওসি আব্দুল বারিক বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ইত্তেফাক/এপি