তিন বিভাগে অতি ভারি বর্ষণ, পাহাড়ধসের শঙ্কা

আপডেট : ০৬ জুলাই ২০২৫, ১২:৫৮

দেশের তিন বিভাগে ২৪ ঘণ্টায় ভারি থেকে অতি ভারি বর্ষণের আশঙ্কা রয়েছে। সেইসঙ্গে পাহাড়ি এলাকায় ভূমিধস হতে পারে বলেও সতর্কবার্তা দেওয়া হয়েছে।

রোববার (৬ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ কে এম নাজমুল হকের সই করা ভারি বর্ষণের সতর্কবার্তায় এই তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয়তার কারণে রোববার সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারি (৪৪-৮৮ মিলিমিটার-২৪ ঘণ্টা) থেকে অতি ভারি (১৮৮ মিলিমিটার-২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।

বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে। পাশাপাশি চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে।

ইত্তেফাক/এটিএন