বন্ধুত্ব, মানবতা ও জনসেবার অঙ্গীকারে প্রতিষ্ঠিত সামাজিক সংগঠন “বন্ধুযোগ” এর নবগঠিত কার্যকরী পরিষদ (২০২৫-২০২৭) গঠন করা হয়েছে। গত ৫ জুলাই ২০২৫ তারিখে আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন প্রকৌশলী মোহাম্মদ বেনজীর হোসেন খান। সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন তানভীর আহম্মেদ। সাধারণ সম্পাদক হয়েছেন প্রকৌশলী রুমান কবীর পারভেজ এবং সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়েছেন তানভীরুল হাফিজ রিপল।
নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সাংগঠনিক সম্পাদক: প্রকৌশলী মো. জাকিরুল ইসলাম সরকার; সহ-সাংগঠনিক সম্পাদক: প্রকৌশলী আবু সাঈদ মোহাম্মদ মারুফ; প্রচার ও প্রকাশনা সম্পাদক: জোবায়ের আহমেদ চঞ্চল; দপ্তর ও অর্থ সম্পাদক: তানজীর হাসান রাসেল; স্বাস্থ্য, চিকিৎসা ও ক্রীড়া সম্পাদক: সাব্বির আহম্মেদ রবিন; ধর্ম ও সমাজকল্যাণ সম্পাদক: পায়েল খান; শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক: শুভ্র সরকার
২০০৩ সালের ২৪ নভেম্বর নেত্রকোনার মোক্তারপাড়ায় মাত্র ১১ জন নিবেদিতপ্রাণ বন্ধুর হাত ধরে যাত্রা শুরু করা এই সংগঠন আজ একটি সামাজিক আন্দোলনে রূপ নিয়েছে। বন্ধুযোগ একটি অসাম্প্রদায়িক, অরাজনৈতিক, অলাভজনক ও স্বেচ্ছাসেবী সংগঠন, যার মূল ভিত্তি গণতান্ত্রিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা এবং মানবিক সহমর্মিতা।
নতুন কার্যকরী পরিষদের দায়িত্ব গ্রহণ উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আমরা আশাবাদী, নতুন নেতৃত্বের মাধ্যমে বন্ধুযোগ আরও সংগঠিত, মানবিক ও গতিশীল হবে। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো, ইতিবাচক পরিবর্তন আনা, এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনের পথে এগিয়ে যাবে সংগঠন।
নবনির্বাচিত সকল সদস্যদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংগঠনের উপদেষ্টা পরিষদ, সদস্যবৃন্দ ও শুভানুধ্যায়ীরা।

