ফরিদা পারভীনের উন্নত চিকিৎসার জন্য দুই উপদেষ্টাকে মির্জা ফখরুলের অনুরোধ

আপডেট : ০৯ জুলাই ২০২৫, ১৬:৫৩

হাসপাতালে চিকিৎসাধীন শিল্পী ফরিদা পারভীনের উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে সরকারের দুই উপদেষ্টাকে অনুরোধ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

বুধবার (৯ জুলাই) রাজধানীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন ফরিদা পারভীনকে দেখতে যান তিনি। এসময় ফরিদা পারভীনের স্বাস্থ্যের খোঁজ-খবর নেন মির্জা ফখরুল। তিনি সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ও আইন উপদেষ্টার সঙ্গেও কথা বলেন।

তিনি শিল্পীর উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে দুই উপদেষ্টাকে অনুরোধ জানান।

ইত্তেফাক/এমএস