বাংলাদেশ সফররত সুইজারল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্যামল খান তার নিজ জেলা টাঙ্গাইলে অবস্থান করছেন এবং বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। তারই অংশ হিসাবে ২৩ জুলাই মঙ্গলবার তার বাসস্থল টাঙ্গাইল সদর ৩নং ওয়ার্ডের কৈশরের সহযোদ্ধা ও বঙ্গবন্ধুর সৈনিকদের সাথে নিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পনের মধ্যে দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন ও দোয়া মোনাজাত করেন।
দোয়া পরিচালনা করেন ওয়ার্ড আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া। এতে বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদ, জাতীয় চার নেতাসহ মুক্তিযুদ্ধের সকল শহীদদের জন্য দোয়া করা হয়। সেই সাথে জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ূ ও তার পরিবারের সকলের মঙ্গল কামনা করা হয়।
এতে অংশগ্রহণ করেন শহর আওয়ামী লীগ সহ সভাপতি কোরবান আলী, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি হারুন অর রশীদ আকন্দ, সাধারন সম্পাদক কমিশনার হেলাল ফকির, আওয়ামী নেতা রিপন খান, মোহাম্মদ আওরিয়া, শৈবাল খান সহ আরো অনেকে।
ইত্তেফাক/এএইচএম
