কুয়ালালামপুরে বৈঠকে বসেছেন মার্কিন-রুশ পররাষ্ট্রমন্ত্রীরা

আপডেট : ১০ জুলাই ২০২৫, ১৭:১৪

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বৃহস্পতিবার (১০ জুলাই) মালয়েশিয়ার কুয়ালালামপুরে একটি বৈঠকে বসেছেন। বার্তা সংস্থা তাস জানিয়েছে, দক্ষিণ-পূর্ব এশিয়ান নেশনস অ্যাসোসিয়েশন (আসিয়ান) অনুষ্ঠানের ফাঁকে শীর্ষ কূটনীতিকরা এই আলোচনা বসলেন।

ল্যাভরভ এবং রুবিও সর্বশেষ ১৯ ফেব্রুয়ারি রাশিয়ান ও মার্কিন প্রতিনিধিদের মধ্যে আলোচনার সময় সৌদি রাজধানী রিয়াদে দেখা করেছিলেন।

প্রতিবেদনে বলা হয়, ল্যাভরভ এবং তার দল টেবিলের ডান পাশে বসেছিলেন, যেখানে রুবিও এবং মার্কিন প্রতিনিধিদলের সদস্যরা বাম পাশে বসেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী প্রথমে বৈঠকস্থলে পৌঁছান এবং প্রায় পাঁচ মিনিট পরে ল্যাভরভ সম্মেলন কক্ষে প্রবেশ করেন।

এরপর সেখানে সাংবাদিকদের কক্ষে আমন্ত্রণ জানানো হয়। মার্কিন সংবাদদাতারা রুবিওকে প্রশ্ন জিজ্ঞাসা করার চেষ্টা করলেও শীর্ষ কূটনীতিকরা গণমাধ্যমের সঙ্গে কোনো মন্তব্য না করেই আলোচনা শুরু করেন।

ইত্তেফাক/এসকে