ফ্যাশনপ্রেমী নারীদের জন্য আরেকটি নতুন ঠিকানা, বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড ‘হুর’ এখন বনানীতে তার নতুন আউটলেট নিয়ে হাজির।
বনানী ১১, সার্কেল আজটেক ওবাইদ গ্রেন্ড প্যালেসের গ্রাউন্ড ফ্লোরে এই নতুন আউটলেট উদ্বোধন হয়েছে ১০ জুলাই ২০২৫, বিকেল ৪টায়। উদ্বোধনী দুই দিন অর্থাৎ ১০ ও ১১ জুলাই থাকছে বিশেষ ৫০% ছাড়, শুধুমাত্র বনানী শাখায় প্রযোজ্য।
‘হুর’ সবসময় কাজ করে ফ্যাশনেবল প্রিন্ট, ঐতিহ্য ও প্রকৃতির ছোঁয়ায়। এই ব্র্যান্ডের পোশাকগুলো তাদের ইউনিক নকশা, উন্নতমানের কাপড় এবং কমফোর্টেবল ফিট-এর জন্য আলাদা পরিচিতি তৈরি করেছে।
‘হুর’-এর যাত্রা শুরু হয় ২০২০ সালে, যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা মরহুম মোঃ নুরুল ইসলামের অনুপ্রেরণায়। তাঁর স্বপ্নকে বাস্তব রূপ দেন যমুনা গ্রুপের পরিচালক ও উদ্যোক্তা সুমাইয়া রোসালিন ইসলাম। তার হাত ধরেই ‘হুর’ হয়ে ওঠে এক আধুনিক নারীর ফ্যাশনের বিশ্বস্ত ঠিকানা।
