৮৬টি নির্মাণাধীন ভবন পরিদর্শন করে ১২টিতে এডিস মশার লার্ভা পাওয়ায় এসব ভবন মালিককে ২ লাখ ৬৮ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট। অভিযানের ৩য় দিনে বুধবার এই জরিমানা করা হয়।
এ নিয়ে তিনদিনে মোট ১৫৪টি ভবনে অভিযান চালানো হয়। ২২ জন ভবন মালিক থেকে মোট ৩ লাখ ৫৮ হাজার টাকা জরিমানা আদায় করেছে মোবাইল কোর্ট।
ইত্তেফাক/এমআই
