আন্তর্জাতিক সম্প্রদায়ের নজরদারিতে ইসরায়েল 'নিখুঁত অপরাধ' করছে। কারণ যুক্তরাষ্ট্রের সমর্থন ইসরায়েলকে গাজায় 'দায়মুক্তির সঙ্গে কাজ করার' সুযোগ করে দিয়েছে।
শুক্রবার (১১ জুলাই) দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের পাবলিক পলিসি বিভাগের সহযোগী অধ্যাপক তামের কারামাউত আল জাজিরাকে এ কথা বলেন।
তিনি বলেন, আমাদের চোখের সামনে, আন্তর্জাতিক সম্প্রদায়ের নজরদারিতে নিখুঁত অপরাধ সংঘটিত হওয়ার যথেষ্ট প্রমাণ রয়েছে।
অধ্যাপক তামের কারামাউত বলেন, যেহেতু ইসরায়েল 'সুরক্ষিত ছিল এবং যুক্তরাষ্ট্রের কাছ থেকে যে সমর্থন পাচ্ছে তার কারণে তারা এটি করার সামর্থ্য রাখে, তাই তারা এটি (আগ্রাসন) চালিয়ে যাবে'।
তিনি বলেন, 'যদি মার্কিন সমর্থন না থাকত, তাহলে আমি বিশ্বাস করি এই যুদ্ধ অনেক আগেই শেষ হয়ে যেত। দুঃখজনকভাবে এটি যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি খুবই সু-সমন্বিত যুদ্ধ এবং ইসরায়েল ও মার্কিন উভয়ের স্বার্থই একে অপরের সঙ্গে জড়িত।'
