মিটফোর্ডে সোহাগ হত্যা: নেত্রকোণা থেকে আরও ২ আসামি গ্রেপ্তার

আপডেট : ১৩ জুলাই ২০২৫, ১৭:৩৭

পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের প্রকাশ্যে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে কংক্রিট বোল্ডার দিয়ে মাথা থেঁতলে হত্যার ঘটনায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (১৩ জুলাই) ভোরে নেত্রকোণা থেকে মামলার ৭ নম্বর আসামি সজীব ও ১০ নম্বর আসামি রাজীবকে গ্রেপ্তার করা হয় বলে জানান ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম।

এই হত্যাকাণ্ডে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বেশিরভাগই ভুক্তভোগী সোহাগের পুরোনো ব্যবসায়িক সহযোগী ছিলেন বলে জানিয়েছে পুলিশ। ব্যবসা সংক্রান্ত বিরোধ থেকেই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা।

মোট সাতজনকে এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে একজনের কাছ থেকে একটি বিদেশি পিস্তলও উদ্ধার করা হয়।

ইত্তেফাক/এএম