বর্তমান সরকার দেশ পরিচালনায় ব্যর্থ বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ।
বুধবার (১৬ জুলাই) পুরান ঢাকার ছাপড়া মসজিদের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে কটুক্তি ও অপপ্রচারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের প্রতিহত করার ঘোষণা দিয়ে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, বিগত ১০ মাসে দেশের আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণ করতে পারেনি তাই দেশের সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশের জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা বন্টন করার কথা থাকলেও আজ নির্বাচন নিয়ে জামায়াত, ইসলামি ও এনসিপির প্রভাবে নির্বাচন নিয়ে নানান তালবাহানা করছেন।
উক্ত সভায় উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সদস্য ও সাবেক কাউন্সিলর আনোয়ার পারভেজ বাদল, সাবেক কাউন্সিলর মীর আশরাফ আলী আযম, গোলাম সারোয়ার শামীম, যুবদল নেতা ইকবাল হোসেন স্বপন, মাইনুদ্দিন মাইজু লালবাগ থানা ছাত্রদলের সদস্য সচিব নেসার উদ্দিন রাব্বিসহ প্রমুখ।
