স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রতিরোধ দিবস পালিত

আপডেট : ১৮ জুলাই ২০২৫, ১৩:৩০

স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের প্রক্টর অফিস, পাবলিক রিলেশন্স ডিভিশন ও স্টুডেন্ট ওয়েলফেয়ারের তত্ত্বাবধানে শুক্রবার (১৮ জুলাই) পালিত হয় 'বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধ দিবস।'

বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবসে উপস্থিত ছিলেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. মনিরুজ্জামান, উপ-উপাচার্য প্রফেসর ড. মো. ইউনুস মিয়া, স্টামফোর্ড ইউনিভার্সিটির প্রক্টর অ্যাসোসিয়েট প্রফেসর ড. মৃত্যুঞ্জয় আচার্য্য, বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মোহাম্মদ আব্দুল মতিন, স্টামফোর্ড ইউনিভার্সিটি সাইন্স ফ্যাকাল্টির ডিন প্রফেসর ড. আহমদ কামরুজ্জামান মজুমদার, পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অ্যাসোসিয়েট প্রফেসর ড. মাহমুদা পারভীন, পাবলিক রিলেশন্স ডিভিশনের এইচওডি প্রদীপ্ত মোবারকসহ ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী ও ছাত্রছাত্রীবৃন্দ।

স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের সেন্ট্রাল অডিটোরিয়ামে সকাল ১০টায় যথাযথ ভাব-গাম্ভীর্য ও ২০২৪-এর স্বৈরাচার বিরোধী ও স্বৈরাচার পতনের ছাত্র-জনতার আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবসে‘র আনুষ্ঠানিকতা শুরু হয়।

অনুষ্ঠানে বক্তারা তৎকালীন সময়ে আন্দোলনরত ছাত্র-জনতার উপর স্বৈরাচার সরকারের বিভিন্ন রকমের হত্যা ও অত্যাচারের চিত্র তুলে ধরেন তাদের বক্তব্যে। জুলাই আন্দোলনে ছাত্র-জনতার উপরে তৎকালীন স্বৈরাচার সরকারের গণহত্যা ও নির্যাতনের প্রামাণ্য চিত্র প্রদর্শনী করা হয়।

ইত্তেফাক/আরআর