কক্সবাজারে নব্য গডফাদার শিলং থেকে এসেছে: নাসীরুদ্দীন পাটোয়ারী

আপডেট : ১৯ জুলাই ২০২৫, ১৭:১৩

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী বলেছেন, প্রিয় কক্সবাজারবাসী আগে আওয়ামী লীগের আমলে নারায়ণগঞ্জের বিখ্যাত গডফাদার শামীম ওসমান ছিলো এখন শুনছি কক্সবাজারে নব্য গডফাদার শিলং থেকে এসেছে। ঘের দখল করছে। মানুষের জায়গা জমি দখল করছে। চাঁদাবাজি করছে।

শনিবার (১৯ জুলাই) দুপুরে কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরি চত্বরে শহীদ দৌলত ময়দানে আয়োজিত এনসিপির পথসভায় এসব কথা বলেন তিনি।

নাম না বললাম এমন উক্তি করে নাসীরুদ্দীন বলেন, আবার নাকি সে সংস্কার বুঝেনা। কক্সবাজারের জনতা এধরণের সংস্কার বিরোধী, যে পিআর বোঝে না, রাজপথে তাদেরকে ঠেকিয়ে দেব ইনশাআল্লাহ।

ইত্তেফাক/এনএ