নোয়াখালীর সেনবাগ উপজেলার ছমির মুন্সীরহাট এলাকায় সেনাবাহিনীর নিয়মিত তল্লাশির সময়ে একটি প্রাইভেটকারে ২১ লাখ টাকার ছেঁড়া টাকার বস্তা পাওয়া গেছে।
রোববার (২০ জুলাই) সকাল ১০টায় ছেঁড়া টাকার এই বস্তা উদ্ধারের সময়ে সংবাদকর্মীদের ভিডিওর কারণে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নানা আলোচনা ছড়িয়ে পড়ে। পরে সেনাবাহিনীর পক্ষ থেকে বিষয়টি সেনবাগ থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে হাজির হয়।
বিষয়টি নিশ্চিত করে সেনবাগ থানার ওসি-তদন্ত মো. হযরত আলী বলেন, তল্লাশির সময়ে বস্তা ভরা যে ২১ লাখ ছেঁড়া টাকা উদ্ধার হয়েছে সেগুলো বৈধ।
তিনি আরও জানান, সেনাবাহিনী ও সেনবাগ থানা পুলিশ সকল কাগজপত্র দেখে নিশ্চিত হয়েছে যে, নোয়াখালীর বিভিন্ন ব্যাংক থেকে ছেঁড়া টাকাগুলো সংগ্রহ করা হয়েছিলো। তারা ছেঁড়া টাকার ব্যবসা করেন বলে জানা গেছে।
