রাশিয়ায় খনি শ্রমিকদের বহনকারী বাস দুর্ঘটনায় ১৩ জন নিহত

আপডেট : ২১ জুলাই ২০২৫, ১৮:৩৯

রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলীয় ইয়াকুটিয়া অঞ্চলে সোমবার (২১ জুলাই) ভোরে খনি শ্রমিকদের বহনকারী একটি বাস দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছেন। এতে আরও অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

স্থানীয় কর্মকর্তাদের মতে, চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি ২৫ মিটার (৮২ ফুট) খাদে পড়ে যায়।

প্রকাশিত ছবিগুলোতে দেখা গেছে, বাসটি কাদা জলের পুকুরের পাশে উল্টে গেছে। এর চাকা ওপরের দিকে রয়েছে।

প্ল্যান্টটি কয়লা খনন ও প্রক্রিয়াজাতকরণ প্ল্যান্টের এক বিবৃতিতে জানানো হয়েছে, ডেনিসভস্কি মাইনিং অ্যান্ড প্রসেসিং প্ল্যান্টের শিল্প সড়কে সড়ক দুর্ঘটনাটি ঘটেছে। তদন্তকারীরা 'অপরাধমূলক অবহেলার' তদন্ত শুরু করেছেন।

ইত্তেফাক/এসকে