মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি ইইউ প্রতিনিধিদলের শোক

আপডেট : ২১ জুলাই ২০২৫, ২১:২৫

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদল।

সোমবার (২১ জুলাই) এক শোকবার্তায় জানানো হয়, ইইউ প্রতিনিধিদল এই মর্মান্তিক ঘটনার জন্য গভীরভাবে শোকাহত।

বার্তায় উল্লেখ করা হয়েছে, 'আমাদের হৃদয় ক্ষতিগ্রস্তদের, তাদের পরিবার এবং ক্ষতিগ্রস্ত সকলের সাথে আছে।'

আজ দুপুর ১টা ৬ মিনিটে বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমানটি উড্ডয়ন করে। এরপরই সেটি বিধ্বস্ত হয়।

বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার হল নামের একটি ভবনের ক্যানটিনের ছাদে গিয়ে পড়ে।

এ ঘটনায় এখন পর্যন্ত ২০ জন নিহত হয়েছে। এছাড়া বিভিন্ন হাসপাতালে প্রায় ১৭১ জন চিকিৎসাধীন রয়েছে।

ইত্তেফাক/এসকে