রানওয়েতে এবার বড় দুর্ঘটনা এড়ালো এয়ার ইন্ডিয়া

আপডেট : ২২ জুলাই ২০২৫, ১৫:৫৭

অবতরণের সময় এবার বড় ধরনের দুর্ঘটনা থেকে এয়ার ইন্ডিয়ার একটি বিমান কোনোমতে রক্ষা পেলো। রানওয়েতে টেকঅফ চলাকালীনই কারিগরি ত্রুটি ধরা পড়ে বিমানটিতে। ঠিক সেই মুহূর্তে পাইলটরা জরুরি ব্রেক কষে বিমানের উড্ডয়ন বন্ধ করে দেন।  এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান সব যাত্রী।

সোমবার (২১ জুলাই) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এই তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি বলছে,দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই সোমবার ভারতের কোচি থেকে মুম্বাইয়ে অবতরণ করছিল এয়ার ইন্ডিয়ার ওই বিমানটি। তবে প্রবল বৃষ্টির মাঝে অবতরণের সময় দুর্ঘটনাবশত রানওয়ে থেকে পিছলে যায় বিমানের চাকা। পাইলট বিমানটিকে ফের রানওয়েতে ফেরানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। তখন রানওয়ে ধরে বিমানটি ঘণ্টায় প্রায় ১৫৫ কিলোমিটার গতিতে ছুটছিল। পরিস্থিতি এতটাই গুরুতর আকার নেয় যে বিমানের তিনটি চাকা ফেটে যায়। এমনকি বিমানের ইঞ্জিনও ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। দুর্ঘটনার জেরে রানওয়েও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
 
এদিকে এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে জানিয়েছে, দিল্লি থেকে কলকাতা যাওয়ার ফ্লাইট এআই২৪০৩-এর যাত্রা পুনঃনির্ধারিত হয়েছে। টেকঅফ রোলের সময় একটি কারিগরি ত্রুটি ধরা পড়ায় ফ্লাইটটি উড্ডয়ন বন্ধ করা হয়। স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর অনুযায়ী ককপিট ক্রুরা সিদ্ধান্ত নিয়েছেন।

বিমান সংস্থাটি আরও জানায়, সব যাত্রীকে নিরাপদে বিমান থেকে নামিয়ে আনা হয়েছে এবং দিল্লিতে গ্রাউন্ড টিম যাত্রীদের সহায়তা করছে। এমন আকস্মিক পরিস্থিতিতে যাত্রীদের যেসব অসুবিধা হয়েছে তার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে এয়ার ইন্ডিয়া। পাশাপাশি সংস্থাটি বলেছে, যাত্রীদের নিরাপত্তা ও কল্যাণই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। 

সরকারি সূত্রে জানা গেছে, অবতরণের পর বিমানটি রানওয়ে থেকে এক পাশে সরে যায়, যার ফলে বিমানের একটি চাকা চলে যায় রানওয়ের ঘাসযুক্ত জায়গায়। এতে রানওয়ের তিনটি সাইনবোর্ড ও চারটি আলো ভেঙে যায়।

এদিকে এই ঘটনার পর বিমানটিকে “গ্রাউন্ডেড” ঘোষণা করে পরীক্ষা-নিরীক্ষা শুরু করা হয়েছে। পাশাপাশি দুই পাইলটকে দায়িত্ব থেকে সরিয়ে তদন্ত পর্যন্ত অব্যাহতি দেওয়া হয়েছে।

ইত্তেফাক/এনটিএম