রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আপডেট : ২৪ জুলাই ২০১৯, ২৩:২১

রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে শুভ (২৫) নামে এক দোকান কর্মচারী নিহত হয়েছেন। বুধবার রাত ৯টায় বংশাল থানাধীন তাঁতিবাজার মোড়ে এ ঘটনা ঘটে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। 

নিহত শুভ বসিকপুর গ্রাম সদর লক্ষ্মীপুর জেলার আনোয়ার হোসেনের ছেলে। তিনি রেক্সিনের দোকানে কাজ করতেন। 

নিহতের প্রতিবেশী আ. রহিম জানান, শুভ তাঁতিবাজারে এলাহি ট্রান্সপোর্টে মাল দিয়ে ফেরার পথে তাঁতিবাজার মোড়ে ছিনতাইকারীর কবলে পড়েন। ছিনতাইকারীর তার মুঠোফোন নিয়ে পেটে ও পিঠে ছুরিকাঘাত করে। শুভকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ১০টায় মৃত ঘোষণা করেন। 

এর সত্যতা নিশ্চিত করেছেন হাসপাতাল ক্যাম্পের এএসআই আব্দুল খাঁন। 

ইত্তেফাক/জেডএইচ