জীবননগরে বিদেশি পিস্তলসহ গুলি উদ্ধার

আপডেট : ২৪ জুলাই ২০২৫, ১৬:২৬

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত থেকে একটি বিদেশী পিস্তল, তিন রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে বিজিবি। 

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে উপজেলার গোয়ালপাড়া গ্রামের জাকা মোল্লার ইটভাটার পাশ থেকে মালিকবিহীন অবস্থায় এগুলো উদ্ধার করা হয়।

বিজিবির মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা গোয়ালপাড়া সীমান্তের ৬৪ নম্বর মেইন পিলারের ৪ নম্বর সাব পিলার থেকে ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে গোয়ালপাড়া গ্রামের জাকা মোল্লার ইটভাটার পাশে অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ইউএসের তৈরি একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র, ম্যাগাজিন এবং গুলি জীবননগর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ইত্তেফাক/কেএইচ