তৌসিফ মাহবুব ও তটিনী অভিনীত নতুন নাটক ‘বেশি বলে বুলবুলি’ দর্শকমহলে ইতিমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। রুবেল হাসান পরিচালিত এবং মেজবাহ উদ্দীন সুমন রচিত এই নাটকটি ২৩ জুলাই মুক্তি পেয়েছে সিএমভি’র ইউটিউব চ্যানেলে, যা মুক্তির ১০ ঘণ্টার মধ্যেই ৫ লাখের বেশি ভিউ অতিক্রম করে।
নাটকের মূল চরিত্র বুলবুলি—একজন প্রাণবন্ত, মিশুক ও রঙিন স্বভাবের মেয়ে, যার ছোট্ট একটি সমস্যা হলো সে সবসময় একটু বাড়িয়ে বলে। এই চরিত্রে তটিনী দর্শকদের নজর কেড়েছেন নিপুণ অভিনয়ের মাধ্যমে।
অন্যদিকে, তৌসিফ মাহবুব অভিনীত আবীর চরিত্রটি কিপটে হলেও গল্পের মোড় ঘুরিয়ে দেয় বুলবুলির মিষ্টি মিথ্যে আর ভালোবাসা দিয়ে। নাটকটিতে আরও অভিনয় করেছেন আনন্দ খালিদ, মিলি বাশার, সাবেরী আলম ও মাসুম বাশার।
নাটকটি একদিকে যেমন হাস্যরসপূর্ণ, তেমনি এতে ফুটে উঠেছে সম্পর্কের আন্তরিকতা, আবেগ ও বাঙালিয়ানার সাদামাটা সৌন্দর্য।
নতুন বাংলা নাটকপ্রেমীদের জন্য ‘বেশি বলে বুলবুলি’ এখন একটি মাস্ট ওয়াচ কনটেন্ট হয়ে উঠেছে।

