নেত্রকোনার মদনে বাবরকে ঘিরে বিরূপ মন্তব্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ 

আপডেট : ২৭ জুলাই ২০২৫, ২০:৫৮

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা অনুষ্ঠান রোববার (২৭ জুলাই) নেত্রকোনায় কালেক্টর মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংগঠনের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটোয়ারী ‘বিএনপি সরকারের আমলে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে জড়িয়ে ১০ ট্রাক অস্ত্রের চালান’ নিয়ে বিরূপ মন্তব্য করেছেন অভিযোগ করে বাবরের নিজ উপজেলা মদনে প্রতিবাদ সমাবেশ করেছে পৌর ও উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। 

বিকেলে নেতা-কর্মীরা মদন পৌরসভার জাহাঙ্গীরপুর সেন্টার এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ে এসে জড়ো হন। 

পরে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলা পরিষদ এলাকায় সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দন সহ আরও অনেক নেতা।

ইত্তেফাক/এমএস