বাণিজ্য চুক্তি: ট্রাম্পের সাথে আলোচনার জন্য স্কটল্যান্ডে পৌঁছেছেন স্টারমার

আপডেট : ২৮ জুলাই ২০২৫, ১৬:৪০

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েনের সঙ্গে নিবিড় আলোচনার পর ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাষ্ট্রের শীর্ষ বাণিজ্য কর্মকর্তারা একটি নতুন বাণিজ্য চুক্তিতে পৌঁছেছেন। এই চুক্তির বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য স্কটল্যান্ডে পৌঁছেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। খবর বিবিসির। 

মঙ্গলবার (২৮ জুলাই) বিবিসি তার প্রতিবেদনে বলেন, আমরা গ্লাসগোর প্রেস্টউইক বিমানবন্দরে প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের বিমান অবতরণ করতে দেখেছি।

বিবিসি জানিয়েছে, ৪০ মিনিটের গাড়ি দূরে আয়ারশায়ারে ট্রাম্পের টার্নবেরি গলফ কোর্সে পৌঁছালে মার্কিন প্রেসিডেন্ট তাকে স্বাগত জানাবেন।

ইত্তেফাক/এমএস