চট্টগ্রাম বিমানবন্দর থেকে ৬৪টি স্বর্ণের বার উদ্ধার

আপডেট : ২৫ জুলাই ২০১৯, ১১:০৮

চট্টগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দর পরিত্যক্ত অবস্থায় ৬৪টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। বৃহস্পতিবার সকালে ব্যাটারি চালিত অটোরিকশা থেকে এ সব স্বর্ণ উদ্ধার করা হয়। 

 

শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা জানান, সকালে দোহা থেকে একটি ফ্লাইটে চট্টগ্রামে অবতরণ করে। বিমান থেকে নামা যাত্রীদের বহনকারী একটি অটোরিকশা স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।  

আরো পড়ুন : ৪০তম বিসিএসের ফলাফল আজ

উদ্ধার হওয়া স্বর্ণ বারের ওজন ৭ কেজি ৫৬০ গ্রাম। স্বর্ণের বার কাস্টম হেফাজতে রয়েছে।

 

ইত্তেফাক/ইউবি