বন্যা দেখতে গিয়ে প্রাণ গেল ৫ ছাত্রীর

আপডেট : ২৬ জুলাই ২০১৯, ০৯:৪৩

 

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় নৌকাডুবিতে পাঁচজন ছাত্রীর মৃত্যু হয়েছে। ওই নৌকার আরো সাতজন ছাত্রীকে স্থানীয়রা জীবিত উদ্ধার করেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আওনা ইউনিয়নের কালিকাপুর গ্রামে মৌলভীর বাজার সংলগ্ন নিকাই বিলে এ দুর্ঘটনা ঘটে। তারা  বিলের পানিতে নৌকা নিয়ে বেড়াতে গিয়েছিল।

 

নৌকা ডুবিতে মৃত শিক্ষার্থীরা হলো- আওনা ইউনিয়নের কালিকাপুর গ্রামের খবিরুল ইসলামের মেয়ে ও স্থানীয় অ্যাডভোকেট মতিয়র রহমান তালুকদার কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী সুবর্না আক্তার (১৮) ও তার ছোটবোন স্থানীয় পঞ্চাশী কেএলপি প্রিক্যাডেট স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী ঝুমা আক্তার (৮), একই গ্রামের গোলাম মোস্তফার মেয়ে স্থানীয় পঞ্চাশী রেজাউল করিম দাখিল মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্রী অন্তরা আক্তার (১২), পঞ্চাশী গ্রামের রিপন শিকদারের মেয়ে ধনবাড়ীর শাপলা কিন্ডার গার্টেনের প্রথম শ্রেণির ছাত্রী রুদশী আক্তার (৭) ও টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার পাইসকা গ্রামের জবানুর রহমানের মেয়ে পঞ্চাশী কেএলপি প্রিক্যাডেট স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী জান্নাতুল জয়া (১০)। তাদের মধ্যে জান্নাতুল ও রুদশী সম্পর্কে খালাত বোন।

আরো পড়ুন : দুই সপ্তাহ নয়, এক সপ্তাহের মধ্যে মশা নিধনের ওষুধ দরকার : হাইকোর্ট

আওনা ইউনিয়নের চেয়াম্যান বেলাল উদ্দিন বলেন, ‘নিকাই বিলের মাঝামাঝি নৌকাটি ডুবে যায়। সেখানে পানির গভীরতা অনেক। পাঁচজন মেয়ে ঘটনাস্থলেই মারা গেছে। যারা মারা গেছে তাদের কেউই সাঁতার জানতো না।

 

 

ইত্তেফাক/ইউবি