‘চোরাইপথে গরু মোটাতাজাকরণ ট্যাবলেট আসা বন্ধ করতে হবে’

আপডেট : ২৫ জুলাই ২০১৯, ১৫:৫৩

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় চোরাইপথে গরু মোটাতাজাকরণের জন্য ব্যবহৃত ট্যাবলেট আসা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে মন্ত্রণালয়কে পরামর্শ দেয়া হয়েছে।

কমিটির সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সভাপতিত্বে আজ বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ পরামর্শ দেওয়া হয়। কমিটির সদস্য মো. শহিদুল ইসলাম (বকুল) এবং নাজমা আকতার সভায় অংশগ্রহণ করেন।

প্রধানমন্ত্রীর ঘোষণা এবং স্পিকারের নির্দেশনা অনুযায়ী ‘২০২০ সালকে মুজিব বর্ষ’ হিসেবে উদযাপনের জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে নেওয়া বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সভায় আলোচনা করা হয়।

আরো পড়ুন: এবার জালে কাংখিত সেই ‘রূপালী স্বপ্ন’

কমিটি উপযুক্ত তথ্য-উপাত্ত সংগ্রহের মাধ্যমে বন্যায় ক্ষতিগ্রস্ত জেলে ও মৎস্যচাষীদের আপোদকালীন প্রণোদনা প্রদান করার সুপারিশ করে।

সভায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন ২টা মহাপরিচালক পদ সৃষ্টি এবং মন্ত্রণালয়কে একটি আধুনিক ও যুগোপযোগী মন্ত্রণালয় হিসেবে গড়ে তোলার লক্ষ্যে একটি দীর্ঘমেয়াদী মহাপরিকল্পনা প্রণয়ন করার সুপারিশ করা হয়।

ইত্তেফাক/এমআই