কুসুম শিকদারের রূপে মুগ্ধ নেটিজেনরা

আপডেট : ৩০ জুলাই ২০২৫, ১৩:৫৪

অভিনেত্রী কুসুম শিকদার মাঝেমধ্যেই স্যোশাল মিডিয়ায় নতুন লুকে মুগ্ধতা ছড়ান। সম্প্রতি একাধিক ছবি শেয়ারা করে ভক্ত-অনুরাগীদের মনে ঝড় তুলেছেন তিনি। 

 মিষ্টি হাসি, চোখে কাজল অভিনেত্রী নেটিজেনদের নজর কেড়েছেন। কমেন্ট বক্সেও নেটিজেনরা অভিনেত্রীর প্রশংসা করেছেন। 

একজন লিখেছেন, ‘সেই চিরচেনা মিষ্টি হাসি।’

শাড়িতেও বেশ মানিয়েছে কুসুম শিকদারকে। কানে দুল, খোঁপায় ফুল, গলায় মালায় বাঙালি মেয়ের অবতারে দেখা দিয়েছেন অভিনেত্রী। 

এদিকে ওয়েস্টার্ন পোশাকেও ভক্ত-অনুরাগীদের মনে দোলা দিয়েছেন তিনি। সাদা ব্লেজার-শার্টে আবেদনময়ী লুকে ফটোশুট করেছেন। 

তার রূপের প্রশংসার এক ভক্ত মন্তব্যের ঘরে বলেন, ‘অপরূপ সুন্দর লাগছে।’

ইত্তেফাক/পিএস