হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে দেখতে গেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যায় তিনি হাসপাতালে যান। তার সঙ্গে ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।
নাহিদ ইসলাম জামায়াত আমিরের চিকিৎসার খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।
দলীয় সূত্রে জানা গেছে, ডা. শফিকুর রহমানের হৃদযন্ত্রের তিনটি প্রধান রক্তনালিতে ব্লক শনাক্ত হয়েছে।
