চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ

রেললাইনের পাশে পড়ে ছিল যুবকের ছিন্নভিন্ন মরদেহ

আপডেট : ০১ আগস্ট ২০২৫, ১৩:৪৮

চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের পাশ থেকে এক হাসান (৩৮) নামের এক যুবকের ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় বাসিন্দাদের ধারণা, ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত ১০টার দিকে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের আলী বাপের পাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়

নিহত হাসান চুনতি ইউনিয়নের পশ্চিম চুনতি হাদুর পাহাড়ের বাসিন্দা সৈয়দ আহমেদের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য মনিরুল মাবুদ জানান, ঘটনাস্থলের পাশে রেললাইনের মাঝখানে সাড়ে দশটার দিকে হাসানের মরদেহ দেখতে পান স্থানীয়রা।  ট্রেনে কাটার কারণে লাশটি চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। রাত সাড়ে ৯টার দিকে ট্রেনে কাটা পড়েছে বলেও জানান তিনি।

লোহাগাড়া রেলওয়ে স্টেশনের সহকারি স্টেশন মাস্টার মো. লোকমান  জানান, চট্টগ্রামের লোহাগাড়ায় ট্রেনে কাটা পড়ে হাসান নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। 

ইত্তেফাক/এপি