অ্যাকশন থ্রিলারে এবার নতুন অবতারে সানি দেওল

আপডেট : ০১ আগস্ট ২০২৫, ১৭:১৬

বলিউডের জনপ্রিয় অ্যাকশন তারকা সানি দেওল এবার নতুন অবতারে বড় বাজেটের একটি অ্যাকশন থ্রিলার নিয়ে হাজির হচ্ছেন। এই ছবির মাধ্যমে তিনি প্রথমবারের মতো জুটি বাঁধছেন খ্যাতনামা প্রযোজনা প্রতিষ্ঠান এক্সেল এন্টারটেইনমেন্টের সঙ্গে। শোনা যাচ্ছে, ছবিটির শুটিং শুরু হবে আগামী ডিসেম্বর মাসে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রযোজনা সংস্থা আগামী দুই বছরে একাধিক বড় বাজেটের ছবি মুক্তি দিতে যাচ্ছে। এর মধ্যে রয়েছে ‘১২০ বাহাদুর’, ‘মির্জাপুর: দ্য মুভি’ এবং বহুল প্রতীক্ষিত ‘ডন ৩’। সেই তালিকায় এবার নতুন যুক্ত হতে যাচ্ছে সানি দেওল অভিনীত বিগ বাজেট অ্যাকশন থ্রিলারটি।

সানি দেওল। ছবি: সংগৃহীত

তবে ছবিটির নাম এখনো চূড়ান্ত হয়নি, তবে পরিচালনার দায়িত্বে থাকছেন নবাগত পরিচালক বালাজি, যিনি দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে দীর্ঘদিন সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন।

এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, স্ক্রিপ্ট পড়েই সানি দেওল এতটাই মুগ্ধ হয়েছেন যে কোনো দ্বিধা ছাড়াই ছবিতে কাজ করতে তিনি রাজি হয়ে যান। ফারহান আখতার ও রীতেশ সিধওয়ানির সঙ্গে কাজ করার সুযোগকেও তিনি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন।

ইত্তেফাক/এসএ