৫ আগস্ট সারাদেশে জামায়াতের গণমিছিল

আপডেট : ০২ আগস্ট ২০২৫, ২২:২১

জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (৫ আগস্ট) দেশব্যাপী গণমিছিল করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

শনিবার (২ আগস্ট) দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ২০২৪ জুলাইয়ের ছাত্রজনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে পূর্বঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আগামী ৫ আগস্ট দেশব্যাপী শান্তিপূর্ণ গণমিছিল সফল করতে দেশের সব মহানগরী ও জেলা শাখার নেতাকর্মীসহ দেশবাসীকে আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, এ মিছিলে অংশগ্রহণ করার জন্য আমি দেশের সব নাগরিকদের প্রতি আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে গণমিছিল সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে পালন করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতা কামনা করছি।

ইত্তেফাক/এমএএম