মধুপুর প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি জয়নাল, সম্পাদক নোমান

আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ১৪:৩২

টাঙ্গাইলের মধুপুর প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। রোববার (৩ আগস্ট) দুপুরে প্রেসক্লাবে এক বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতিতে এই কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক ইত্তেফাকের ভ্রাম্যমাণ প্রতিনিধি জয়নাল আবেদীন এবং সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক ভোরের ডাকের প্রতিনিধি নাজমুছ সাদাৎ নোমান।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহসভাপতি: মেজবাহ উদ্দিন আহমেদ (দৈনিক আলোর দিগন্ত), আনছার আলী (দৈনিক সমকাল); সহ-সাধারণ সম্পাদক: নাজিবুল বাশার (দৈনিক প্রতিদিনের বাংলাদেশ); কোষাধ্যক্ষ: লিয়াকত হোসেন জনি (দৈনিক মানবাধিকার); দপ্তর সম্পাদক: লিটন সরকার (দৈনিক কালবেলা); প্রচার সম্পাদক: মেহেদী হাসান বকুল (দৈনিক যায়যায় দিন)

কার্যনির্বাহী সদস্য- হাবিবুর রহমান (দৈনিক সংবাদ ও এশিয়ান টিভি); এস. এম. শহীদ (দৈনিক যুগান্তর); মো. আব্দুল লতিফ (দৈনিক স্বাধীন মত); জাহিদুল কবীর জুয়েল (দৈনিক ভোরের আকাশ ও গ্লোবাল টেলিভিশন); রাজিবুল ইসলাম রিয়াজ (দৈনিক বাংলাদেশ সমাচার)

কমিটি গঠনের পূর্বে সিনিয়র সাংবাদিক আনছার আলীর সভাপতিত্বে প্রেসক্লাবে একটি বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

ইত্তেফাক/এএইচপি