এখনো বিএনপি অনেকে ‘আয়না ঘর’ নামক নরক থেকে মুক্ত হননি: শামা ওবায়েদ  

আপডেট : ০৫ আগস্ট ২০২৫, ১৯:৪৭

শেখ হাসিনার ‘আয়না ঘর’ থেকে অনেক নেতাকর্মীর এখনো ফেরত আসেনি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।  

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে সালথা উপজেলা বিএনপির আয়োজনে ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক পথ-সভায় তিনি এসব বলেন।   

তিনি বলেন, 'ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বহু কর্মী গত ১৫ বছরে জীবন দিয়েছেন, কারাভোগ করেছেন, অথচ এখনো অনেকে ‘আয়না ঘর’ নামক নরক থেকে মুক্ত হননি। দেশে যেন এমন কোনো নিপীড়নমূলক ব্যবস্থা আর না থাকে, এ প্রত্যয় নিয়েই আমরা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি।'

তিনি আরও বলেন, ‘গত বছর জুলাই-আগস্ট মাসে হাজারো বিএনপি কর্মী আন্দোলনে অংশ নিয়েছিলেন, যাদের অনেকেই নিহত, নিখোঁজ ও কারাবন্দী হয়েছেন। শেখ হাসিনার নির্দেশে শিশুদেরকে হেলিকপ্টার থেকে গুলি করে মারা হয়েছে, আর তাদের পরিবারগুলো আজও শোকে কাতর।'   

 

ইত্তেফাক/এএম/এনজি