যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে এক সেনার গুলিতে ৫ সহকর্মী আহত

আপডেট : ০৭ আগস্ট ২০২৫, ১৬:০৮

যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে একজন সৈনিকের গুলিতে আরও পাঁচ সেনা আহত হয়েছেন। বুধবার (৬ আগস্ট) দক্ষিণ জর্জিয়া রাজ্যের ফোর্ট স্টুয়ার্টের একটি বৃহৎ সেনা ঘাঁটিতে এ ঘটনা ঘটে।

কর্মকর্তারা জানিয়েছেন, এই ঘাঁটিতে হাজার হাজার সেনা ও তাদের আত্মীয়স্বজন বাস করেন। জরুরি কর্মীরা আক্রমণের প্রতিক্রিয়া জানাতে ছুটে গেলে স্থাপনাটি বন্ধ করে দেওয়া হয়।

ব্রিগেডিয়ার জেনারেল জন লুবাস এক সংবাদ সম্মেলনে বলেন, গোলাগুলির প্রত্যক্ষদর্শী সৈন্যরা তাৎক্ষণিকভাবে ওই সৈনিককে মোকাবিলা করে। পরে আইন প্রয়োগকারীরা তাকে হেফাজতে নেয়।

ফোর্ট স্টুয়ার্টে অবস্থিত তৃতীয় পদাতিক ডিভিশনের কমান্ডার লুবাস পাঁচ জন আহতের সংখ্যা জানিয়ে বলেন, তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। আশা করা হচ্ছে, সকলেই সুস্থ হয়ে উঠবে।

জেনারেল অভিযুক্ত বন্দুকধারীর সার্জেন্ট কোরনেলিয়াস র‍্যাডফোর্ড হিসেবে শনাক্ত করেন। তবে তার উদ্দেশ্য স্পষ্ট নয় বলে জানানো হয়।

ইত্তেফাক/এসকে