গৌরীচন্নায় তানভির আমতলীতে মোতাহার চেয়ারম্যান নির্বাচিত

আপডেট : ২৫ জুলাই ২০১৯, ২২:০০

বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী অ্যাড. তানভীর আহম্মেদ সিদ্দিকী বিজয়ী হয়েছেন। তিনি আনারস প্রতীকে পেয়েছেন পাঁচ হাজার ৬৪৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীকে পেয়েছেন পাঁচ হাজার ২০৩ ভোট। 

বরগুনা সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নাজমুল আহসান এ তথ্য নিশ্চিত করেছেন। 

আরও পড়ুন: বিপাকে পশ্চিমাঞ্চল রেলওয়ে

এদিকে জেলার আমতলী উপজেলার আমতলী সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মো. মোতাহার উদ্দিন মৃধা সাত হাজার তিনশ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. জাহিদুল ইসলাম মিঠু মৃধা নৌকা প্রতীকে পেয়েছেন চার হাজার ৭৪৫ ভোট। আমতলী উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মো. তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/অনি