ঢাবিতে ছাত্র রাজনীতির রূপরেখা নিয়ে বৈঠক, শিবির থাকায় ৩ বাম সংগঠনের বয়কট

আপডেট : ১১ আগস্ট ২০২৫, ১১:৫৪

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনকে সামনে রেখে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর সঙ্গে ক্যাম্পাস রাজনীতির কাঠামো নির্ধারণে বৈঠক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে সেই বৈঠকে শিবির থাকায় অংশ নেয়নি তিনটি বাম সংগঠন।

রোববার (১০ আগস্ট) দুপুর থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত এই বৈঠক চলে। বৈঠকে ঢাবির অধিকাংশ ছাত্র সংগঠন হলভিত্তিক রাজনীতি বজায় রাখার পক্ষে মত দেয়। বৈঠকে ডাকসু নির্বাচন নিয়েও আলোচনা হয়।

ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘমল্লার বসু বলেন, আমাদের বয়কট করার কারণ হচ্ছে, নিষিদ্ধ সংগঠন ছাত্র শিবির কীভাবে প্রতিটা অনুষ্ঠানে নেয় সেটির কারণে।

ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘমল্লার বসু বলেন, আমাদের বয়কট করার কারণ হচ্ছে, নিষিদ্ধ সংগঠন ছাত্র শিবির কীভাবে প্রতিটা অনুষ্ঠানে অংশ নেয় সেটির কারণে।

তবে ছাত্রশিবির বলছে, তাদের বয়কটে কিছু আসে যায় না।

ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি এস এম ফরহাদ বলেন, দু–একটা সংগঠন মতামত দিয়েছে আমরা থাকলে তারা থাকবে না, এটা নিয়ে আমরা বিচলিত নই। এরা ফ্যাঁসিবাদকে শক্তিশালী করেছিল।

হল ও একাডেমিক ক্ষেত্রে রাজনৈতিক কাঠামো চায় না বলে মত দেয় গণতান্ত্রিক ছাত্র সংসদ। গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আবদুল কাদের বলেন, রাজনীতি ফিরলে আবার গণরুম, গেস্ট রুম কালচার ফিরে যাবে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জানায়, সন্ত্রাসী ছাত্রলীগের সাড়ে ১৫ বছরের কার্যক্রমে আতঙ্কিত সাধারণ শিক্ষার্থীরা। বিষয়টি মাথা রেখেই রাজনীতি করবে ছাত্রদল।  ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, আমাদের এক নম্বর এজেন্ডা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে গুপ্ত রাজনীতি নিষিদ্ধ করতে হবে।

উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান জানান, শিক্ষার্থী ও ছাত্র সংগঠনগুলো যেন মুখোমুখি না হয় সেজন্যই সবার সঙ্গে আলোচনা হয়েছে। তিনি বলেন, ক্যাম্পাসে হল দিয়ে সম্ভব হলে সেখান থেকে তারপর ক্যাম্পাস পর্যায়ে শিক্ষার্থীবান্ধন রাজনীতির রূপরেখা কেমন হওয়া উচিত, আমরা সেই আলোচনাটা শুরু করেছি। 

ইত্তেফাক/এপি