মনে হচ্ছে অনেক উপদেষ্টা ইন্টার্নশিপে এসেছেন: সিপিডির নির্বাহী পরিচালক

আপডেট : ১৫ আগস্ট ২০২৫, ১১:১১

অনেক উপদেষ্টা ইন্টার্নশিপ করতে এসেছেন বলে মন্তব্য করেছেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন। তিনি বলেন, দেশে অনেক বিশেষজ্ঞ থাকা সত্ত্বেও বিদেশ থেকে একডজন উপদেষ্টা আনা হয়েছে যাদের কোনো অভিজ্ঞতা নেই। মনে হচ্ছে তারা ইন্টার্নশিপ করতে এসেছেন।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) এক সেমিনারে এসব কথা বলেন–সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন। ‘এলডিসি থেকে উত্তরণ: বাংলাদেশের সামনে কিছু বিকল্প’–বিষয়ে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

এলডিসি থেকে উত্তরণের বিষয়ে উপদেষ্টাদের দায়িত্ব দেওয়া নিয়ে তিনি বলেন, বাংলাদেশে বিশেষজ্ঞ থাকলেও বিদেশ থেকে এনে অনেককে বিভিন্ন দায়িত্ব দেওয়া হচ্ছে। তাদের কিন্তু এখানে কোনো ধরনের অভিজ্ঞতা নেই। মনে হচ্ছে তারা যেন এখানে ইন্টার্নশিপ করতে আসছেন। দেশের অর্থনীতিতে বিদ্যমান চ্যালেঞ্জগুলো নিয়ে যাদের কোন অনুভব নেই। অথচ জনগণের ট্যাক্সের টাকা থেকেই তাদেরকে বেতন দিতে হচ্ছে। এটা গ্রহণযোগ্য নয়।

সিপিডির নির্বাহী পরিচালক আরও বলেন, এলডিসি গ্রাজুয়েশন নিয়ে কাজ করতে দেশের বাইরে থেকে একজন উপদেষ্টা আনা হয়েছে। সরকারে এমন কাউকে কেন লাগবে যার শেকড়ই এই দেশে নেই। দেশের অর্থনীতিতে বিদ্যমান চ্যালেঞ্জগুলো নিয়ে যাদের অনুভব নেই। যারা কাজ করার মধ্য দিয়ে শিখতে চান এমন ব্যক্তি আমাদের প্রয়োজন নেই। জনগণের ট্যাক্সের টাকা থেকেই তাদেরকে বেতন দিতে হচ্ছে, এটা গ্রহণযোগ্য নয়।

ইত্তেফাক/এপি