একাধিক নারীর সঙ্গে প্রেমের মজেছেন ইমাম উল!

আপডেট : ২৬ জুলাই ২০১৯, ০৮:৫৯

এবার নারীঘটিত কাণ্ডে জড়িয়ে গেলেন পাকিস্তানের ক্রিকেটার ইমাম উল হক। একাধিক নারীর সঙ্গে হোয়াটসঅ্যাপে প্রেমের অভিনয় করে সংবাদ শিরোনামে প্রাক্তন পাক অধিনায়ক ইনজামাম উল হকের ভাতিজা।

টুইটারে ইমামের কীর্তি ফাঁস করে এক ব্যক্তি দাবি করেছেন, এক সঙ্গে সাত নারীর সঙ্গে প্রেমের অভিনয় করেছেন ইমাম। তার বিরুদ্ধে #মি টু এর অভিযোগ এনে বিভিন্ন নারীর সঙ্গে কথোপকথোনের স্ক্রিন শটও টুইটারে পোস্ট করেছেন।

শুধু তাই নয়, টুইটারে এক ব্যক্তি আরও দাবি করেছেন, ইমামের এই সব কীর্তিকলাপের প্রমাণ হিসেবে ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিও আর ছবি তার কাছে আছে। সংশ্লিষ্ট নারীদের অনুমতি নিয়ে পরে তা প্রকাশ করাও হতে পারে।

আরও পড়ুন : মহাকাশে মানুষ পাঠাতে যাচ্ছে পাকিস্তান

তবে ইমামের এই কাণ্ড তার ক্যারিয়ারের ক্ষতি করতে পারে বলেও মনে করছেন অনেকেই। যদিও ইমাম নিজে দাবি করেছেন, তাকে ফাঁসানোর জন্য মেয়েরাই নাকি এই সব ভুয়া প্রেমের অভিনয় করেছেন।

ইত্তেফাক/কেআই