কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিল থেকে অবসরপ্রাপ্ত এক সাব-রেজিস্ট্রারের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৬ আগস্ট) সকালে পৌরসভার গোর্দ্ধার পাড় এলাকায় একটি পিকনিক স্পট সংলগ্ন গোর্দ্ধার বিলে কচুরিপানার নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা
নিহত ব্যক্তির নাম সহিবুর রহমান প্রধান স্বপন (বয়স আনুমানিক ৬৫)। তিনি উপজেলার আদর্শ পাড়ার বাসিন্দা এবং আজগার আলী প্রধানের ছেলে।
ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে নিহতের বিমাতা ভাই তালাকে (৪০) আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে পাশের মডেল মসজিদে ফজরের নামাজ পড়তে আসা মুসল্লিরা বিলের পানিতে কচুরিপানার নিচে একটি লাশ দেখতে পান। পরে তারা থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
পুলিশ জানায়, ক্লিনিকের পেছনে বিলঘেঁষা একটি গোল ঘর রয়েছে, যেখানে সহিবুর রহমান মাঝে মাঝে বসতেন। ধারণা করা হচ্ছে, সেখানেই ঘটেছে এই ঘটনা।
নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড এবং লাশ গোপন করার উদ্দেশ্যে বিলের পানিতে কচুরিপানার নিচে ফেলে রাখা হয়েছিল। ইতোমধ্যে একজন সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
