এএফসির সভাপতি আসছেন ঢাকা

আপডেট : ১৬ আগস্ট ২০২৫, ১৪:২৪

এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) সভাপতি সালমান বিন ইব্রাহিম আল খলিফা আসছেন বাংলাদেশে। চার দিনের সফরে তিনি ঢাকায় আসবেন ২৩ আগস্ট। এবার লম্বা সময় নিয়ে আসছেন এশিয়ান ফুটবলের বস সালমান। 

তিনি চার দিনের সফরে আসলে তাকে নিয়ে বেশ কিছু পরিকল্পনা করছে বাফুফে। চার দিনের সফরে বাফুফে ভবনে আসবেন, বাংলাদেশের ফুটবল নিয়ে কী পরিকল্পনা, কীভাবে আগাচ্ছে দেশের ফুটবল, বাফুফেকে কীভাবে এএফসি আরও বেশি সহযোগিতা দিতে পারে-সব কিছু নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

বাংলাদেশে বিশ্ব ফুটবলের শীর্ষ কর্তার আগমন নতুন নয়। সালমান আগেও এসেছেন, ফিফার সভাপতি থেকে শুরু করে শীর্ষ পর্যায়ের প্রায় সব কর্মকর্তা বাংলাদেশ সফর করেছেন। 

এবার এএফসির সভাপতির আগমনকে কেন্দ্র করে দেশের ফুটবলকে এগিয়ে নিতে নতুন মেরুকরণ করতে চায় বাফুফে। এএফসিকে বাংলাদেশের ফুটবলের পাশে রাখতে চায়। বাফুফের সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে এরই মধ্যে সব বিষয়ে কথা হয়েছে এএফসির।

ইত্তেফাক/জেডএইচ