স্লুইসগেটে পড়ে সাগরে তলিয়ে গেল শিশু, চলছে উদ্ধার অভিযান

আপডেট : ১৬ আগস্ট ২০২৫, ১৯:১৮

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা-কুতুবদিয়া চ্যানেলের একটি স্লুইসগেটে পড়ে সাগরে তলিয়ে নিখোঁজ হয়েছেন শাখাওয়াত হোসেন ওয়াকি (৮) নামে এক শিশু। নিখোঁজ শিশুটি মগনামা ইউনিয়নের পশ্চিমকূল গ্রামের রেজাউল করিমের ছেলে এবং সে চকরিয়ার মালুমঘাটের একটি হিফজখানার ছাত্র।

শনিবার (১৬ আগস্ট) দুপুরের দিকে তার এক বন্ধুর সঙ্গে খেলতে গিয়ে দুর্ঘটনার শিকার হন। নিখোঁজ ওয়াকি মগনামা ইউনিয়নের পশ্চিমকূল গ্রামের রেজাউল করিমের ছেলে ও চকরিয়া মালুমঘাটে একটি হিফজখানার ছাত্র। 

ঘটনার পরপরই স্থানীয় জনগণ, ফায়ার সার্ভিস এবং পুলিশের একটি দল উদ্ধার তৎপরতা শুরু করে। তবে এখন পর্যন্ত শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি।

নিখোঁজ শিশুর মা বলেন, ‘আমরা করলিয়াপাড়ায় ভাড়া বাসায় থাকি। দুপুরে বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে একটি নালায় পড়ে যায় ওয়াকি। তারপর থেকে আমরা অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাইনি। আমার সন্তানকে উদ্ধারে আমি সবার সহযোগিতা চাই।’ 

পেকুয়া ফায়ার সার্ভিসের উপ-কর্মকর্তা শফিউল আলম জানান, ওয়াকি লঞ্চঘাটের কাছে স্লুইসগেটে পড়ে জোয়ারের পানিতে ভেসে সাগরে তলিয়ে যায়। আমরা সাগরের বিভিন্ন অংশে তল্লাশি চালিয়েছি, কিন্তু তাকে খুঁজে পাওয়া যায়নি। বর্তমানে চট্টগ্রাম থেকে ডুবুরি দলের জন্য অপেক্ষা করছি আমরা।

ইত্তেফাক/এনজি/এমএস