বর্ষসেরা হয়ে ইতিহাস গড়লেন সালাহ

আপডেট : ২০ আগস্ট ২০২৫, ১২:৫৬

সবশেষ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে লিভারপুল। অলরেডসদের শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মোহাম্মদ সালাহ। ২৯ গোলের পাশাপাশি ১৮ গোলে সহায়তা করেছেন এই মিশরীয় ফরোয়ার্ড। এমন পারফরম্যান্সে রেকর্ড তৃতীয়বারের মতো ইংল্যান্ডের ‘প্রফেশনাল ফুটবলার্স অ্যাসোসিয়েশন (পিএফএ)’র বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন তিনি।

মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে ম্যানচেস্টারে দেওয়া হয় পিএফএ’র পুরস্কার। সেখানে বর্ষসেরা ফুটবলার নির্বাচিত মোহাম্মদ সালাহ। এর মধ্য দিয়ে সবাইকে ছাড়িয়ে সবচেয়ে বেশি পিএফএ’র বর্ষসেরার পুরস্কার জিতলেন তিনি। 

May be an image of 1 person, suit and text that says "otballco €FOOTBALL Footbalicn PFA AWA 202 PFA AWARDS EFOOTRALL E R道VE ន istiro / insroke JOTBALL OF YEAR 2025 OH MEDSALAH &MED SALAH ERPOOL"

এর আগে দুইটি করে পিএফএ’র বর্ষসেরার পুরস্কার জিতেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো, থিয়েরি অঁরি, মার্ক হিউজ, অ্যালেন শিয়েরার, কেভিন ডি ব্রুইনা ও গ্যারেথ বেল।

২০১৮ সালে প্রথমবার পিএফএ'র বর্ষসেরা খেলোয়াড় হয়েছিলেন সালাহ। এরপর ২০২২ সালেও এই পুরস্কার নিজের করে নেন লিভারপুল ফরোয়ার্ড। এবার তৃতীয়বার পুরস্কার জেতার পর প্রতিক্রিয়ায় সালাহ বলেন, ‘আমি নিজের দেখি তাকালাম এখন, মিশর থেকে এসে এক ব্যক্তি সর্বোচ্চ পর্যায়ের ফুটবল খেলে আজ ইতিহাস গড়লো। এটি এমন কিছু, যা আমাকে গর্বিত করেছে।’

ইত্তেফাক/জেডএইচ