জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ নামে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ছাত্রশিবির।
বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মুহিবুর রহমান মুহিব তাদের এ প্যানেল ঘোষণা করেন।
ঘোষিত প্যানেলে সহসভাপতি (ভিপি) পদে ফার্মেসি বিভাগের (৪৭তম ব্যাচ) মাস্টার্সের শিক্ষার্থী আরিফুল্লাহ আদিব, সাধারণ সম্পাদক (জিএস) পদে ইংরেজি বিভাগের (৪৮তম ব্যাচ) মাস্টার্স শিক্ষার্থী মাজহারুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রত্নতত্ত্ব বিভাগের (৪৯ ব্যাচ) মাস্টার্স শিক্ষার্থী ফেরদৌস আল হাসান এবং এজিএস (ছাত্রী) পদে দর্শন বিভাগের (৪৮ ব্যাচ) মাস্টার্সের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা মেঘলা মনোনীত হয়েছেন ।
অন্য পদগুলোর মধ্যে শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে ফার্মেসি বিভাগের আবু উবায়দা উসামা, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদক পদে গণিত বিভাগের শিক্ষার্থী সাফায়েত মীর, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে ইংরেজি বিভাগের জাহিদুল ইসলাম বাপ্পি এবং সাংস্কৃতিক সম্পাদক পদে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শাহরিয়ার ইসলাম, সহ-সাংস্কৃতিক সম্পাদক হিসেবে উদ্ভিদবিজ্ঞান বিভাগের রায়হান উদ্দিন, নাট্য সম্পাদক হিসেবে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের রুহুল ইসলাম এবং ক্রীড়া সম্পাদক পদে ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শফিউজ্জামান শাহীন, সহ-ক্রীড়া (ছাত্র) পদে মাইক্রোবায়োলজি বিভাগের মহাদী হাসান, সহ-ক্রীড়া (ছাত্রী ) পদে গণিত বিভাগের লুবনা।
আইটি ও গ্রন্থাগার পদে ফার্মেসি বিভাগের ৪৮তম ব্যাচের রাশেদুল ইমন লিখন, সমাজসেবা ও মানবসেবা উন্নয়ন পদে রসায়ন বিভাগের হাফেজ আরিফুল ইসলাম ,সহ-সমাজসেবা ও মানবসেবা উন্নয়ন পদে মাইক্রোবায়োলজি (ছাত্র) তৌহিদ ইসলাম, সহ-সমাজসেবা ও মানবসেবা উন্নয়ন (ছাত্রী) পদে ফার্মেসি বিভাগের নিগার সুলতানা, স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক পদে প্রাণিবিদ্যা বিভাগের হুসনী মোবারক, পরিবহন ও যোগাযোগ সম্পাদক পদে পরিবেশ বিজ্ঞান বিভাগের তানভীর রহমান মনোনীত হয়েছেন ।
এছাড়াও কার্যকরী সদস্য পদে রয়েছেন - ফাবলিহা জাহান, নাবিলা বিনতে হারুন, নুসরাত জাহান, হাফেজ তরিকুল ইসলাম, আবু তালহা, মহসিন, রাকিবুল ইসলাম ও মুহিবুল্লাহ।
প্যানেলের সাধারণ সম্পাদক পদে মনোনীত শাখা শিবিরের অফিস সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যারা বিভিন্ন সময়ে সামাজিক কার্যক্রম ও শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করেছে এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও জুলাই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তাদেরকে নিয়ে 'সমন্বিত শিক্ষার্থী জোট' নামে এই প্যানেল ঘোষণা হয়েছে। আমরা এই প্যানেল থেকে শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই এবং জাকসুতে নির্বাচিত হলে শিক্ষার্থীরা আমাদেরকে যেন কোনো দল বা সংগঠনের প্যানেল হিসেবে মনে না করে নিজেদের প্রতিনিধি হিসেবে মনে করে, আমরা সেই লক্ষ্যে কাজ করতেই সবাইকে নিয়ে এই প্যানেল ঘোষণা করেছি । আমরা আশা করছি শিক্ষার্থীরা আমাদের প্রতি আস্থা রাখবে।
শাখ শিবিরের সভাপতি মুহিবুর রহমান মুহিব বলেন, বিভিন্ন সংগঠন এবং সাধারণ শিক্ষার্থীদের নিয়ে এই প্যানেল ঘোষণা করা হয়েছে। এই প্যানেল নির্বাচিত হলে আমরা যে কার্যক্রমগুলো করার চেষ্টা করবো, সেটি আমরা দ্রুতই তফশিল আকারে প্রকাশ করবো।

