‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেত্রী পারসা ইভানা গত এপ্রিল মাসে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রে, সেখান থেকে কানাডাও। নিউ ইয়র্কের ‘দ্য ফ্রিম্যান স্টুডিও’ থেকে অভিনয়ে উচ্চতর প্রশিক্ষণ নিয়েছেন। দীর্ঘ প্রায় চার মাস প্রবাসে কাটানোর পর আজ ২১ আগস্ট দেশে ফিরলেন। বিদেশে থাকায় ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজনে যুক্ত থাকতে পারেননি তিনি। স্বাভাবিকভাবেই এবারের সিজনে দর্শক তাকে মিস করছে। তবে ছোট পর্দার জনপ্রিয় এই মুখ ক্যামেরা থেকে কিছুটা দূরে থাকলেও, নাচের মঞ্চে ঠিকই আলো ছড়িয়েছেন। মনোরম প্রবাসজীবনে পারসার প্রাণখোলা নৃত্য আর অভিব্যক্তি মুগ্ধ করছে সোশ্যাল মিডিয়ার দর্শকদের। দূর পরবাসে ভেতরে জমে থাকা কিছু উপলব্ধি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।
