মিথিলার পর এবার তাহসানের সঙ্গে অভিনয় করলেন কন্যা আইরা

আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ১৫:৫৩

এক সময়ের জনপ্রিয় তারকা দম্পতি তাহসান খান ও রাফিয়াত রশীদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। ইতোমধ্যেই শোবিজে পা রেখেছেন এই স্টারকিড।

ইতোমধ্যেই মা মিথিলার সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেছেন একটি বিজ্ঞাপনচিত্রে। পর্দায় আইরার কনফিডেন্স, এক্সপ্রেশন দারুণভাবে ফুটে উঠেছে। তবে শুধু মায়ের সঙ্গেই নয়, এবার বাবার সঙ্গেও বিজ্ঞাপনে অভিনয় করল আইরা। একমাত্র কন্যাকে নিয়ে তাহসানও হাজির পর্দায়।

একটি ফেসওয়াশের বিজ্ঞাপনচিত্রে মা মিথিলার সঙ্গে কন্যা আইরা। ছবি: সংগৃহীত

জানা গেছে, একটি আন্তর্জাতিক মানের টুথপেস্টের বিজ্ঞাপনচিত্রে আইরাকে দেখা গেছে তাহসানের সঙ্গে। সেখানে বাবার সঙ্গে অভিনয় দক্ষতা বেশ সাবলীলভাবে ফুটিয়ে তুলেছে আইরা। তাই তো দর্শকদের মন্তব্য, একদিন আইরা অভিনয় দিয়ে বাবা-মায়ের নাম উজ্জ্বল করবে।

এর আগে একটি ফেসওয়াশের বিজ্ঞাপনে মিথিলার সঙ্গে অভিনয় করেন আইরা। সে প্রসঙ্গে মিথিলা বলেছিলেন, ‘মেয়ের সঙ্গে প্রথম কাজ হলেও আমার জন্য বিষয়টা সহজ ছিল। তবে আইরার অনেক কষ্ট হয়েছে। ওর আগে সারাদিন শুটিং করার অভিজ্ঞতা ছিল না। আমি পাশে ছিলাম, টিমও ভীষণ সাপোর্টিভ ছিল। সব মিলিয়ে আইরা কাজটি খুব ভালোভাবে সম্পন্ন করেছে।’

একটি টুথপেস্টের বিজ্ঞাপনচিত্রে আইরাকে দেখা গেছে বাবা তাহসানের সঙ্গে। ছবি: সংগৃহীত

শুধু সাধারণ দর্শকই নয়, কলকাতার বিখ্যাত নির্মাতা সৃজিত মুখার্জি পর্যন্ত আইরার পর্দায় উপস্থিতির প্রশংসা করেছেন। তিনি ভারতীয় একটি গণমাধ্যমকে জানিয়েছেন, তার কোন সিনেমার গল্পে উপযুক্ত কোন চরিত্র থাকলে আইরাকেই কাস্ট করবেন!

প্রসঙ্গত, আইরা ছোটবেলা থেকেই বাবা তাহসানের সঙ্গে গান করেন। বাদ্যযন্ত্রও বাজাতে জানেন। সেই মুহূর্তগুলো তাহসান দু-একবার সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ারও করেছেন।

ইত্তেফাক/এসএ

এ সম্পর্কিত আরও পড়ুন