নন্দীগ্রামে দোকানদারকে জরিমানা

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৮, ০১:১০

বগুড়ার নন্দীগ্রামে এক দোকানিকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। 'ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ'-এর আলু বীজের বস্তায় বীজ প্রত্যয়ন, এজেন্সির প্রত্যয়ন  ও বীজ বিক্রয়ের নিবন্ধন না থাকায় এ জরিমানা করা হয়।

মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের কুন্দারহাট বাজারে এ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতার। এ সময় জেলা বীজ প্রত্যয়ন অফিসার গাজীউল হক উপস্থিত ছিলেন । 

আরও পড়ুনঃ নওগাঁয় ট্রাক্টরের চাপায় বৃদ্ধ নিহত

নন্দীগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা মশিদুল হক জানান, 'ভ্রাম্যমান আদালতে ভাই ভাই ট্রেডার্সের মালিক আব্দুল মতিনের পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।'

ইত্তেফাক/নূহু