মোনাকোতে আজ বসছে চ্যাম্পিয়নস লিগ ড্র

আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ১৬:০১

ক্লাব ফুটবলের সবচেয়ে বড় আসর উয়েফা চ্যাম্পিয়নস লিগ। ইউরোপের শ্রেষ্ঠত্বের লড়াই কেউ কাউকে ছাড় দেয় না বিন্দু পরিমাণ। প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ফুটবল এবং তারকাদের নিয়ে চ্যাম্পিয়নস লিগ দেখতে মুখিয়ে থাকে গোটা ফুটবল বিশ্ব। গেল মৌসুমে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছে ফরাসি ক্লাব পিএসজি।

২০২৫-২৬ নতুন মৌসুমের ড্র অনুষ্ঠিত হবে আজ রাত ১০টায় মোনাকোতে। ৩৬ দল নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টে প্রতিপক্ষ নির্ধারণ হবে আজ। যেখানে চার পটে ভাগ করা হবে দলগুলোকে।

প্রতি পটে আটটি করে দল থাকবে। হোম অ্যান্ড অ্যাওয়ে প্রতিটি দল চারটি করে ম্যাচ খেলবে। টেবিলের শীর্ষ আট দল সরাসরি নিশ্চিত করবে রাউন্ড ১৬-তে খেলার টিকিট। 

এছাড়াও টেবিলের ৯ থেকে ২৪ থাকা দলগুলো খেলবে প্লে-অফ রাউন্ড। যেখানে তারা পয়েন্ট টেবিলের অবস্থানের ওপর ভিত্তি করে লড়বে একে অন্যের বিপক্ষে। হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে ম্যাচগুলো মাঠে গড়াবে।

ইত্তেফাক/জেডএইচ