নির্বাচনে হেলিকপ্টারের প্রয়োজন হলে জানাতে হবে তফসিলের ২ মাস আগে

আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ১৭:২৭

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হেলিকপ্টারের প্রয়োজন হলে তফসিল ঘোষণার দুই মাস আগে নির্বাচন কমিশনকে (ইসি) জানাতে হবে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঘোষিত রোডম্যাপে এ নির্দেশনা দেয়া হয়েছে।

রোডম্যাপ ঘোষণা করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, নির্বাচনের প্রস্তুতিমূলক কার্যক্রমের অংশ হিসেবে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, ভোটার তালিকা চূড়ান্ত, রাজনৈতিক দল ও দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধনসহ ২৪টি গুরুত্বপূর্ণ কার্যক্রমকে প্রাধান্য দেয়া হয়েছে। ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে এবং তফসিল ঘোষণা করা হবে ডিসেম্বরের প্রথমার্ধে।

ইসির রোডম্যাপে বলা হয়, তফসিল ঘোষণার দুই মাস আগে রাঙ্গামাটি, বান্দরবান এবং বাগড়াজড়ির জেলা নির্বাচন কর্মকর্তাদের সম্ভাব্য ভোটকেন্দ্র, কক্ষ সংখ্যা, নিকটবর্তী হেলিসার্ট, যাত্রা শুরুর ও শেষের স্থান এবং সংশ্লিষ্ট তথ্য দিয়ে জানাতে হবে হেলিকপ্টার সহায়তার প্রয়োজনীয়তা। এছাড়া তফসিল ঘোষণার ১০ দিন আগে নিকটবর্তী টেইক-অফ ও ল্যান্ডিং স্টেশন নির্ধারণ করে ভোটগ্রহণ কর্মকর্তাদের যাতায়াতের জন্য হেলিকপ্টার ব্যবহারের প্রস্তাবনা প্রস্তুত করতে হবে।

ইত্তেফাক/কেএইচ