‘ফজলুর রহমানের সাম্প্রতিক বক্তব্যে বিএনপি বিব্রত হয়েছে’

আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ১৭:৩৮

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন, দলের অবস্থান থেকে সরে গিয়ে ব্যক্তিগত বক্তব্য দিলে তার দায় বিএনপি নেবে না। ফজলুর রহমানের সাম্প্রতিক বক্তব্যে দল বিব্রত হয়েছে। সেই কারণে তার পদ তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে। যারা বিএনপি করেন এটি সবার জন্য একটি বার্তা।

বুধবার (২৭ আগস্ট) দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের প্রতিনিধি সম্মেলন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এমরান সালেহ প্রিন্স আরও বলেন, উনি একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা, ত্যাগী ও সংগ্রামী মানুষ, তাকে আমরা সম্মান করি। কিন্তু তিনি যেটা বলছেন সেটা তার ব্যক্তিগত মত। দল করতে গেলে সব ব্যক্তিগত বক্তব্য প্রকাশ্যে আনা যায় না।

তিনি বলেন, বিএনপির সঙ্গে আমাদের সংগঠনের আনুষ্ঠানিক পথচলা ২০০৭ সাল থেকে, যা ২০১৪ সালের ৭ সেপ্টেম্বর স্বীকৃতি লাভ এবং অনুমোদিত হয়। তখন থেকেই দলের মানববন্ধন, পদযাত্রা, সংগ্রাম আন্দোলনসহ দল ঘোষিত বিভিন্ন কর্মসূচিতে আমাদের নেতাকর্মীরা সক্রিয় অংশগ্রহণ করেছেন।

 

ইত্তেফাক/এনএ