হাসারাঙ্গাকে নিয়ে এশিয়া কাপের দল ঘোষণা শ্রীলঙ্কার  

আপডেট : ২৯ আগস্ট ২০২৫, ১৬:২১

চোটের কারণে সবশেষ বাংলাদেশের বিপক্ষে সিরিজে দলে ছিলেন না শ্রীলঙ্কার অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। ২৮ বছর বয়সী এই লেগ স্পিনারকে নিয়ে আসন্ন এশিয়া কাপের দল ঘোষণা করে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)।

১৬ সদস্যের দলটির নেতৃত্বে আছেন বাঁহাতি ব্যাটসম্যান চারিথ আসালঙ্কা। ব্যাটিংয়ে ভরসা থাকছে কুশল মেন্ডিস ও পাথুম নিশাঙ্কার ওপর। এছাড়া দলে আছেন কুশল পেরেরা ও দাসুন শানাকার মতো অভিজ্ঞ ক্রিকেটার। 

এবারের এশিয়া কাপে গ্রুপ ‘বি’-তে পড়েছে শ্রীলঙ্কা। যেখানে প্রতিপক্ষ বাংলাদেশ, আফগানিস্তান ও হংকং। আগামী ১৩ সেপ্টেম্বর নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশর বিপক্ষে।

এশিয়া কাপের শ্রীলঙ্কা দল: চারিথ আসালঙ্কা, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, নুওয়ানিদু ফার্নান্ডো, কামিন্দু মেন্ডিস, কামিল মিশারা, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিত ওয়েল্লালাগে, চামিকা করুণারত্নে, মহেশ থিকসানা, দুশমন্থ চামিরা, বিনুরা ফার্নান্ডো, নুয়ান থুসারা ও মাতিশা পাথিরানা।

ইত্তেফাক/জেডএইচ