এইচএসসির খাতা মূল্যায়নের সময় বাড়লো

আপডেট : ৩০ আগস্ট ২০২৫, ১১:৫৮

চলতি বছরের এইচএসসির লিখিত পরীক্ষার খাতা (উত্তরপত্র) নির্ভুলভাবে মূল্যায়নের জন্য সময়সীমা বাড়িয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। 

শিক্ষা বোর্ডের কর্মকর্তারা আশা করছেন, সময় বৃদ্ধির কারণে প্রধান পরীক্ষক ও পরীক্ষকেরা উত্তরপত্র সঠিকভাবে মূল্যায়ন করতে সামর্থ্য হবেন। 

ঢাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, এইচএসসি পরীক্ষা ২০২৫-এর উত্তরপত্র এরই মধ্যে প্রধান পরীক্ষক ও পরীক্ষকদের কাছে হস্তান্তর করা হয়েছে। উত্তরপত্র নির্ভুলভাবে মূল্যায়নের জন্য প্রধান পরীক্ষক এবং পরীক্ষকদের যে সময় দেওয়া হয়েছে তা থেকে আরও দুই দিন বেশি সময় বাড়ানো হলো।

ইত্তেফাক/পিএস